Wednesday, July 12, 2017

মোবাইল অপারেটরদের সীমে নেট ওয়ার্ক অভিজ্ঞতা

১।বাংলা লিংক : কমলালেবুর মতো মজার ছিল ।যখন সকাল ৬-১০ ফ্রি নেট চালানো যেতো । অল্প টাকা রিচার্জে যথেষ্ট ইন্টারনেট জিবি পাওয়া যেতো। অল্প টাকা রিচার্জে মেয়াদ বাড়নো যেতো।কিন্তু এখন কমলার বাকল তিতা , যখন বলে ,৫০ টাকা ইউজ করেন তারপর ১৯ টাকা রিচার্জে ২ জিবি পাবেন । কথা দিয়ে কথা রাখলা না !.. কমলা তুমি বাকলে তিতা !

২। গ্রামিণ ফোন : নীল আকাশের মুক্ত বিহঙ্গের মতো..চলো যাই বহু দূর.. এর মতো ভাল ছিল। যখন মেসেজ দিয়ে দিয়ে সামান্য টাকার বিনিময়ে আন লিমিটেড নেট ডাটা করা যেতো ..২০/৩০ জিবির চেয়েও বেশী ! আর ফ্লেক্সি প্ল্যানে ডাটা ও টকটাইমের মেয়াদ বাড়ানো যেতো সামান্য টাকায়। তারপর গ্রামিণ ফোন কথা দিয়ে কথা রাখলো না । মনে হলো বহু দূরের মুক্ত সুন্দর আকাশ শুধু নীল নয়, বেঈমানীর রংও নীল হয় । মনে হতে পারে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নীল ও গ্রামীণ ফোনের নীল মিলেমিশে একাকার । গরীব বাঙ্গালীর সেবা নয় ব্যবসায় শোষন করাই মুখ্য।

৩।ইয়ারটেল : চমকপ্রদ অফার ১৮ জিবি ৩জি ডাটা ! আহা কি বলব !.. অফার নয় , যেন হাতে চাঁদ ধরার মতো হাতছানি। খুশী আর কারে কয়, নিলাম দুইখান। লেকিন দৈনিক ৩০০ এমবি ব্যবহার করার পর মনে হবে জীবন সুখবিহীন,অর্থহীন ,স্থবির.. । যেনো হঠাৎ ভারতীয় কাঁটাতারের বেড়া দিয়েছে কেউ । প্রবেশ নিষেধ এর সতর্কতার মেসেজ এই মর্মে প্রদর্শিত হবে যে , আপনার দৈনিক ৩০০ এমবি শেষ হয়েছে , ইন্টারনেট প্যাকেজ এই.. নিন ইত্যাদি । ম্যাসেজ নয় যেনো ভারতীয় বি এস এফ এর গুলির মতো নির্দয় উপহাস , বিরক্তির অপেক্ষা আগামী দিনের সদয় দানের ৩০০ এমবি জন্য । তখন মনে হতে পারে, ইহা এম বি নয় যেনো চুক্তির প্রার্থীত ফারাক্কা বাধের পানি ! মনে হতে পারে টাকাটা জলেই গেল , এর চেয়ে গরুরগাড়ী (২জি) উত্তম ছিল।

৪।রবি : এই তিনে অতিষ্ট হয়ে রবি নিতে যাই !
রবির আলোতে নিশ্চই ফাঁকিবাজী চলে না, চলবে না। কিন্তু ২০ টি সীমে সংখ্যা পূরণ হওয়ায় আর কোন সীম নেয়া যায় না ! এ আরেক রাষ্ট্রীয় তামাশা ।ইন্টার নেটের দাম কমাবে না , সহজ লভ্যও হবে না। গুগল মামা না কি শিক্ষক। তবে শিক্ষকের সাথে দেখা বন্ধ কেন জনাব/জনাবা ? জাতিকে মুর্খ প্রতিবন্ধী রাখার একী চক্রান্ত ? নাহ,ঘোর অন্যায় এরুপ চলতে পারে না ।জাগো বীর বাঙ্গালী,আর শোষন বৈষম্য নয়। আন্দোলন,আন্দোলন । তখন মনে পড়লো আন্দোলনের অপর নাম জঙ্গী দমন ।দশানন রাবন নই ,ধরে মাথা একটা। অতএব বুবু খুব ভাল ,দেশটা ভালই চালাচ্ছেন..। আসলেই বাংলাদেশে জঙ্গী ভরে গেছে । আঙ্গুলের ছাপ ডিজিটালে আর কাজে লাগে না .. !? অপর কোন মোবাইল কোম্পানীর সীমের অভিজ্ঞতা অর্জন সম্ভব হলো না।
জয় বাংলা ।।
এবার আপনাদের অভিজ্ঞতা বলুন ...

No comments:

Post a Comment